নিজস্ব প্রতিবেদক | ১০:৩৭ পিএম, ২০২৬-০৩-০৬
‘সত্যের পক্ষে এক ঝাঁক কলম সৈনিক’—এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক (আরজেএন)-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তার প্রতিনিধি বিনয় চাকমা।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মহুয়া জান্নাত মনি।
শুক্রবার সকাল ১০টায় শহরের কাঠালতলী সিনেমা হল এলাকায় আরজেএন-এর অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে সংগঠনের ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী দুই বছর পর্যন্ত এই কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও মূল্যায়নসহ সংগঠনকে আরও গতিশীল ও গণতান্ত্রিক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফাতেমা জান্নাত মুমু বলেন, পার্বত্যাঞ্চলে গণমাধ্যমকর্মীদের সঠিক অবস্থান তৈরি করতে হলে প্রথমেই ঐক্য প্রয়োজন।
পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়েই এ সংগঠনের পথচলা শুরু হয়েছে। এই পথে চলতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
তাই সত্যের পথে থেকে যেকোনো সমস্যা মোকাবিলা করা এবং নিজেদের পেশাগত মানোন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের ধর্ম-বর্ণ নির্বিশেষে তাদের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা এবং এলাকার বাস্তব চিত্র তুলে ধরতে কাজ করবে এ সংগঠনের সদস্যরা।
এর মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলাকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে কলম সৈনিকরা ভূমিকা রাখবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited