মেহেদী হাসান | ০৪:০৪ পিএম, ২০২৬-০৩-০৪
দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতিবাজ ব্যক্তি তার নিজের দলের হলেও তাকে কোনোভাবেই বরদাশত করা হবে না।
দুর্নীতির প্রশ্নে তার অবস্থান একদম স্পষ্ট—জিরো টলারেন্স। ব্যক্তি বা দলের পরিচয় নয়, দেশের স্বার্থই সবার আগে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ে উন্নয়নের নামে কেউ অনিয়ম, স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
(বুধবার সকাল ১০টায়) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন সরকারের অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে বাস্তব ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তবে উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গঠনমূলক সমালোচনা করুন, প্রকৃত সমস্যা তুলে ধরুন এবং অনিয়ম ধরিয়ে দিন।
সাংবাদিকদের সহযোগিতা পেলে পাহাড়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি এডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো। এছাড়াও মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিনিধিবৃন্দ ও রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী সবাইকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited