নিজস্ব প্রতিবেদক | ১০:৫৯ পিএম, ২০২৬-০৩-০৩
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান-এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন কাপ্তাইয়ের এম. আর. হোসাইন জহির।
মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, “The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973 (Amendment up to May 2016)” এর ধারা ১৪(সি) অনুযায়ী তাকে মাননীয় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে এম. আর. হোসাইন জহির বলেন, “পদ-পদবি বড় কথা নয়; মাটি ও মানুষের জন্য, বিশেষ করে নিজ এলাকার মানুষের জন্য কাজ করতে পারার সুযোগটাই সবচেয়ে বড় বিষয়।
অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাঁর সিনিয়র জেলা জজ পদ থেকে ইস্তফা দিয়ে দীর্ঘ ১৭ বছর কোনো সরকারি দায়িত্ব বা পদবি ছাড়াই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে গেছেন।
অবশেষে তিনি যোগ্য স্থানে সম্মানিত হয়েছেন। এটি আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুকরণীয় শিক্ষা।”
তিনি আরও বলেন, “আমি পদ-পদবির চিন্তা না করে মাননীয় মন্ত্রীর নীতি-আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করতে চাই।
তাঁর মতো আদর্শবান ও অধ্যবসায়ী মানুষের অধীনে কাজ করার সুযোগ নিঃসন্দেহে অত্যন্ত সম্মানের।
এ সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রী ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ নিয়োগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited