আলমগীর মানিক | ০৭:২৭ পিএম, ২০২৬-০২-২৭
রাঙ্গামাটি, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. — পবিত্র রমজান মাসকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে বিশেষ নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান।
তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের কোনো ধরনের দৌরাত্ম্য বরদাশত করা হবে না বলে সতর্ক করেন।
শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউসে বান্দরবান জেলার ব্যবসায়ী প্রতিনিধি এবং রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজান মাসে বাজারমূল্য অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা পরিষদ সদস্যদের সতর্ক থেকে নিয়মিত বাজার তদারকি করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি কার্যকর ‘বাজার ফান্ড’ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এটি বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।
দীপেন দেওয়ান জানান, বর্তমান নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, “আমরা আগে কাজ করে তার বাস্তব ফলাফল দেখাতে চাই। এরপর সেই উন্নয়নের সুফল জনগণের সামনে দৃশ্যমান হবে।”
দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ে সুষম উন্নয়নে কোনো ধরনের বৈষম্য সহ্য করা হবে না।
বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বম, পাংখোয়া, খেয়াংসহ পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠীর সবাই সরকারের কাছে সমান।
কাউকে পেছনে ফেলে নয়, বরং সকল সম্প্রদায়কে দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা হবে।
এদিকে, একই স্থানে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে বৈঠকে পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি প্রাথমিক শিক্ষা অফিসের সব শূন্য পদের তালিকা দ্রুত প্রস্তুত করে নির্ধারিত প্রক্রিয়ায় তা পূরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
মন্ত্রী আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর কল্যাণে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে আমি বদ্ধপরিকর। দেশের স্বার্থে লাভ-লোকসানের হিসাব না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম জোরদারে মন্ত্রীর এ নির্দেশনা পার্বত্য অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited