আলমগীর মানিক | ১০:০১ পিএম, ২০২৬-০২-২৬
রাঙামাটি-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে আসছেন।
আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তিনি রাঙামাটিতে পৌঁছাবেন এবং ৪ মার্চ পর্যন্ত বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
মন্ত্রীর সরকারি সফরসূচি সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি তিনি ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সেখান থেকে সড়কপথে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়ে সার্কিট হাউসে অবস্থান করবেন। একই দিন তিনি বান্দরবান জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
২৮ ফেব্রুয়ারি মন্ত্রী বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি রাঙামাটি জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।
১ ও ২ মার্চ তিনি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পৃথক বৈঠক করারও কথা রয়েছে।
এছাড়া ২ মার্চ রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে যুক্ত থাকবেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
৪ মার্চ নির্ধারিত কর্মসূচি শেষ করে রাঙামাটি থেকে সড়কপথে চট্টগ্রাম হয়ে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন পার্বত্য মন্ত্রী।
এদিকে, মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রিয় নেতাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।
দীর্ঘদিন পর নিজ এলাকায় মন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited