অহিদুল ইসলাম অভি | ০২:৪৮ পিএম, ২০২৬-০২-১৭
রাঙামাটি জেলার বিভিন্ন বাজারে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে।
আর মাত্র ১ দিন পরই রমজান শুরু হওয়ায় বাজারে কেনাকাটার চাপ বেড়েছে, এরই সুযোগে অনেক পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মালসহ আলু, শসা, গাজর, লেবু, চিনি, ডাল, তেল ও ছোলা ডাল—এসব পণ্যের প্রতিটিতেই কেজি বা লিটারপ্রতি প্রায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
এতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে প্রতি বছরই বাজারে দাম বাড়ে, তবে এবার তা আগেভাগেই শুরু হয়েছে।
অনেকেই বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনছেন।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।
পাশাপাশি পরিবহন ব্যয় ও সরবরাহের চাপও দাম বাড়ার অন্যতম কারণ।
সচেতন মহলের দাবি, রমজান সামনে রেখে বাজার মনিটরিং জোরদার এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited