নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৭ পিএম, ২০২৬-০২-১৬
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয়েই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
দেশের চলমান পরিস্থিতি, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সেনাপ্রধানও দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবে বলে আশ্বাস দেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited