নিজস্ব প্রতিবেদক | ১১:১০ পিএম, ২০২৬-০২-১৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় পৌর এলাকার পশ্চিম মুসলিম ব্লক (০২নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় উপলক্ষে মাগরিবের পর স্থানীয় কর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয়। খাওয়া-দাওয়ার পর স্থানীয় চায়ের দোকানে মোরশেদ আলম বিএনপির নির্বাচনী কর্মী কার্ড গলায় দিয়ে ঘোরাফেরা করলে মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাইজউদ্দিন সাজু তার পূর্ব রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্য করেন।
এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়; পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।
উক্ত ঘটনায় মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাইজউদ্দিন সাজু (৩৬), পিতা- মো. শুক্কুর আলী এবং বিএনপি কর্মী তুহিন হাসান শুভ (১৮), পিতা- আবুল কালাম, সাং- মুসলিম ব্লক পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানাগেছে।
অপরপক্ষের মোরশেদ আলম (পিতা- মৃত এজাহার মিয়া, সাং- পশ্চিম মুসলিম ব্লক) কিছুটা আঘাতপ্রাপ্ত। বর্ণিত তিনজনই তারা বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited