নিজস্ব প্রতিবেদক | ০৭:১০ পিএম, ২০২৬-০২-১১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের অংশ হিসেবে ভ্রাম্যমাণ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নূরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান এবং জনাব ফাহমিদা জেরিন।
এ সময় তারা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বপালন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দেখা যায়, প্রতিটি কেন্দ্র যথাযথ প্রস্তুত অবস্থায় রয়েছে।
ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ সুষ্ঠুভাবে সংরক্ষিত আছে এবং কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রয়েছে
। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করছেন বলেও জানা যায়।
এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা সচল রয়েছে এবং তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন।
সার্বিকভাবে নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited