মেহেদী হাসান | ০২:১২ পিএম, ২০২৬-০২-১১
আসন্ন ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটি জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।
গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের স্থানে সেনাবাহিনীর নিয়মিত টহল লক্ষ্য করা গেছে।
পাশাপাশি সন্দেহজনক চলাফেরা, সম্ভাব্য নাশকতা ও যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে।
বিভিন্ন পয়েন্টে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকল বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের অভিমত।
তারা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited