মেহেদী হাসান | ০১:৫০ পিএম, ২০২৬-০২-০৪
দুর্গম ও প্রত্যন্ত রাঙামাটিতে স্বাস্থ্যঝুঁকি কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুইটি অ্যাম্বুলেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে।
বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসরত গর্ভবতী নারী ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে এই অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার (এমবিবিএস, এমসিপিএস) মহোদয়ের রাঙামাটি আগমন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. হালিদা হানুম আখতার বলেন, রাঙামাটি জেলার অনেক এলাকা অত্যন্ত দুর্গম ও যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় জরুরি স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।
বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নেওয়া বড় চ্যালেঞ্জ। এসব বিষয় বিবেচনায় নিয়ে রাঙামাটির জন্য দুইটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
এছাড়াও তিনি রাঙামাটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনায় কোনোভাবেই পিছিয়ে পড়া যাবে না।
সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনে কারিগরি ও টেকনিক্যাল শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। টেকনিক্যাল ও কারিগরি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বাত্মক সহায়তা করবে বলেও তিনি আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মেজর রেজা আহমেদ চৌধুরী, চেয়ারম্যানের পিএস মি. ইসমাইল হোসাইন, ইউএলও মোহাম্মদ জিয়া (চট্টগ্রাম জেলা ইউনিট)। এছাড়া উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের ইসি কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান এস এম শফিউল আজম, সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল এবং সদস্য গঙ্গা মানিক চাকমা, মনোয়ারা বেগম, আলমগীর কবির, হারুনুর রশিদ ও মো. অলি আহাদ।
এছাড়াও রাঙামাটি ইউনিটের ইউএলও মঈনুল ইসলাম পলাশ, যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীরসহ ইউনিটের যুব সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের ইসি কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান এস এম শফিউল আজম বলেন, রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম জনগোষ্ঠীর মানবিক সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাননীয় চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার মহোদয়ের আগমন ও সহযোগিতার আশ্বাস রাঙামাটিবাসীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।
মতবিনিময় সভাটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং শেষে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সভার কার্যক্রম সম্পন্ন হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited