অহিদুল ইসলাম অভি | ১০:০৪ পিএম, ২০২৬-০১-২৯
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিএন ০৬-১৫৩ নম্বর একটি স্কুল বাসের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে চলাচলরত একটি স্কুল বাসের সঙ্গে সংঘর্ষে এক পথচারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, মোশাররফ হোসেন, ওসমান গনি তনু ও তাঁর ভাইসহ উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ কোনো সময় নষ্ট না করে আহত ব্যক্তিকে কাঁধে বহন (ক্যারিং) করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাঁদের দ্রুত সিদ্ধান্ত ও সমন্বিত উদ্যোগের ফলে আহত ব্যক্তি সময়মতো চিকিৎসাসেবা পেতে সক্ষম হন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঊর্ধ্বতন হাসপাতালে রেফার করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ উদ্ধার ও সহায়তাকারী সকলের মানবিক ভূমিকায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, তাঁদের তাৎক্ষণিক সহায়তা ও মানবিক উদ্যোগের কারণেই আহত ব্যক্তির জীবন রক্ষা সম্ভব হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited