আলমগীর মানিক | ০১:২০ এএম, ২০২৬-০১-২৮
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানার নিয়মিত ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ০৩ (তিন) টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে (২৭ জানুয়ারি ২০২৬) রাঙ্গামাটি পৌরসভার সিলেটি পাড়া টিলা এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল এর তত্ত্বাবধানে কাপ্তাই থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত গরুগুলো কাপ্তাই থানার মামলা নং–০২, তারিখ–২৫/০১/২০২৬ ইং, ধারা–৩৭৯ পেনাল কোড মূলে চুরি হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত বাদী ও সাক্ষীগণ গরুগুলো শনাক্ত করে নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত গরুগুলোই প্রকৃত মালিকদের।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গরুগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয় এবং গরুগুলোর যথাযথ দেখভাল ও লালন-পালনের স্বার্থে প্রকৃত মালিকদের জিম্মায় প্রদান করা হয়। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে গবাদিপশু চুরি রোধে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে রাতে গরু নিরাপদ স্থানে রাখা, অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দেওয়ার অনুরোধ করা হয়। জনগণের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই চুরি ও অপরাধ দমন আরও জোরদার করা সম্ভব বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited