গোলামুর রহমান-লংগদু | ০৭:৫৪ পিএম, ২০২৬-০১-২৬
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের অন্তর্ভুক্ত দুর্গম পাহাড়ি সংরক্ষিত বনাঞ্চলে সশস্ত্র কাঠ পাচারকারীদের অবৈধ তৎপরতার খবর পায় রাঙ্গামাটির লংগদু উপজেলার ৩৭ বিজিবি রাজনগর জোন।
বন বিভাগের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই সংরক্ষিত বনাঞ্চলে স্বশস্ত্র ক্যাম্প স্থাপন করে শতশত মূল্যবান গাছ কেটে বন ধ্বংস করা হচ্ছে।
এরপর গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখ রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন, পিএসসি-এর নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অত্র জোনের সহকারী পরিচালক কে. এইচ. এম. গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল উক্ত অভিযানে অংশ নেয়।
অভিযানের সময় সশস্ত্র কাঠ পাচারকারীদের দুটি ক্যাম্প ধ্বংস করা হয় এবং বেশ কিছু কর্তনকৃত সেগুন গাছ উদ্ধার করা হয়।
এদিকে এই সফল অভিযানকে ভিন্নভাবে উপস্থাপন করে পাহাড়ি জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে সশস্ত্র কাঠ পাচারকারী চক্র।
তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন-এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তথাকথিত ‘হিল ভয়েস’ নামক একটি ফেসবুকভিত্তিক নিউজ চ্যানেল ২০ জানুয়ারি ২০২৬ তারিখে রাজনগর জোন ৩৭ বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানের বিষয়ে সম্পূর্ণ অসত্য ও গুজবসম্বলিত সংবাদ প্রচার করেছে।
এছাড়াও তারা অসংশ্লিষ্ট কিছু ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও জানান, “গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান দমন অভিযানের অংশ হিসেবে সারোয়াতলী ইউনিয়নের কামারকছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বাস্তবিক অর্থে সেখানে কোনো জনবসতি নেই এবং স্থানটি একটি সংরক্ষিত বনাঞ্চলের অংশ। পাচারকারী ও সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের উদ্দেশ্যে নির্বিচারে সেগুন গাছ কেটে আসছিল।”
অভিযান চলাকালে বিজিবির টহল দল দুটি কাঠ চোরাকারবারী ও কাঠ সন্ত্রাসীদের আস্তানা সম্পূর্ণভাবে ধ্বংস করে এবং উদ্ধারকৃত সেগুন গাছের লগ স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটা সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ বলেও তিনি উল্লেখ করেন।
শেষে লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসকারী, কাঠ পাচারকারী ও সন্ত্রাসীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, “ভবিষ্যতেও রাজনগর জোন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এই অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited