আলমগীর মানিক | ১২:১৮ পিএম, ২০২৬-০১-২৩
আলমগীর মানিক
রাঙামাটি শহরে সড়ক দূর্ঘটনায় বেদে সম্প্রদায়ভূক্ত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের টিভি সেন্টার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নারী মনিরা বেগম(৬০) শহরের প্রবেশমুখ মানিকছড়িতে জনৈক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন বলে জানাগেছে। তার মূল বাড়ি কুমিল্লায়।
স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার সকালে চট্টমেট্টো-ট-১১-০৬৯৩ নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক চাল বোঝাই করে চট্টগ্রাম থেকে রাঙামাটি শহরে প্রবেশের সময় টিভি সেন্টার এলাকায় পৌছুলে সেটি দূর্ঘটনায় পতিত হয়।
এসময় ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহি অটোরিক্সা (রাঙামাটি-থ-১১-০৮৮১) চাল বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এসময় ট্রাকের উপর থেকে অটোরিক্সার উপর চালের বস্তা পড়ে ভেতরে থাকা নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। উভয় গাড়ির চালক এসময় পালিয়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে উক্ত নারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান জানিয়েছেন, উক্ত নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
এদিকে, জানাগেছে দূর্ঘটনায় নিহত নারী মনিরা বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। মাত্র কয়েকমাস আগে তার একমাত্র ছেলে কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ৫ মাস পর নিজেই দূর্ঘটনায় নির্মমভাবে মারাগেছেন মনিরা বেগম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited