আলমগীর মানিক | ০৯:২৫ পিএম, ২০২৬-০১-২২
স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডে-নাইট নক আউট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তবলছড়ি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট হলো তরুণ সমাজকে সঠিক পথে রাখা।
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, অনলাইন গেম, কেসিনো, জুয়া ও মাদক সেবনের মতো ক্ষতিকর আসক্তি তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা ও ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, খেলাধুলার বিকল্প নেই। এটি যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তিনি নারী ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সাফল্যের উদাহরণ তুলে ধরে বলেন, তরুণ ছেলেদেরও খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলা উচিত এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা সম্মানের সঙ্গে উত্তোলনের জন্য প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াছির জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল করিম, জেলা যুবদলের সদস্য ও ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, আমানত বাগ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল গফুর এবং রাঙামাটি সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার কার্যকর মাধ্যম।
এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হলে তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব ও দেশপ্রেম গড়ে উঠবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited