আইয়ুব চৌধুরী | ০২:৪৪ পিএম, ২০২৬-০১-২২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালা–২০২৫ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীর, কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সাইদুর রহমান সাইদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অবহিতকরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সেক্রেটারি রেজাউল করিম, খেলাফত মজলিস রাজস্থলী শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু হোরায়রাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা সকল প্রার্থী ও তাদের সমর্থকদের জন্য বাধ্যতামূলক।
তিনি নির্বাচনকালীন প্রচার-প্রচারণার সময় জনদুর্ভোগ এড়ানো, মাইক ব্যবহারের নির্ধারিত সময়সীমা মেনে চলা এবং পোস্টার ও ব্যানার স্থাপনে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন চলাকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited