মেহেদী হাসান | ০৪:১৩ পিএম, ২০২৬-০১-২০
কক্সবাজারের টেকনাফে অবস্থিত ঐতিহ্যবাহী বাংলা চ্যানেল সফলভাবে অতিক্রম করে রাঙামাটির মুখ উজ্জ্বল করেছেন রাঙামাটি সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান।
এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জানা যায়, শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত আয়োজিত বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোট ৩৭ জন সাঁতারু নিবন্ধন করেন।
এর মধ্যে ৩৫ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে প্রতিযোগিতার সাঁতার শুরু হয়।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দীন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় এবং ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগীরা দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথ অতিক্রম করে সেন্টমার্টিন উত্তর সৈকতে পৌঁছে সাঁতার শেষ করেন।
এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাইফুল ইসলাম রাসেল।
প্রায় ৫ ঘণ্টা ১৫ মিনিট নিরবচ্ছিন্নভাবে সাঁতার কেটে রাঙামাটি সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান চতুর্থ স্থান অর্জন করেন।
তার এই অর্জন রাঙামাটি সরকারি কলেজসহ পুরো জেলার জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে রাঙামাটি সরকারি কলেজ প্রশাসনের উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনোয়ার কবির, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে হাফিজুর রহমানকে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক হাফিজুর রহমানের এই কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, “হাফিজুর রহমানের এই সাফল্য আমাদের কলেজের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় কলেজ প্রশাসন তার পাশে থাকবে।”
হাফিজুর রহমানের এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলা ও শারীরিক সক্ষমতা অর্জনে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited