নাজিম আল হাসান | ০৮:৩২ পিএম, ২০২৬-০১-১৮
রাঙামাটির স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন ইসলামী ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নুরুল আলম সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মিনহাজ মুরশিদ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম, বিএম কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ফিশারি জামে মসজিদের খতিব মাওলানা জলিল সরকার এবং মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয় এবং অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি মোহাম্মদ মিনহাজ মুরশিদ তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।
আল-আমিন ইসলামী ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা নৈতিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা ও অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited