মেহেদী হাসান | ০৮:০৭ পিএম, ২০২৬-০১-১৮
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ পুলিশ লাইন্স, রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. ইকবাল হোছাইন, পিপিএম।
কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যার কথা এবং বিভিন্ন প্রস্তাবনা পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন।
পুলিশ সুপার মহোদয় মনোযোগসহকারে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন।
পাশাপাশি অন্যান্য সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার মহোদয় প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক স্খলন রোধ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং জেলা পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিগত মাসে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত অফিসার ও ফোর্স সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পাশাপাশি হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেন পুলিশ সুপার মহোদয়।
কল্যাণ সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited