মেহেদী হাসান | ০৮:০২ পিএম, ২০২৬-০১-১৮
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও তৎপর, সজাগ ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।
জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় রাঙামাটি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited