নিজস্ব প্রতিবেদক | ০৯:৩১ পিএম, ২০২৬-০১-১৭
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের নতুনবাজার এলাকায় রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, তিনি গলায় ওড়না পেঁচিয়ে নিজ কক্ষে আত্মহত্যা করেন। নিহত রুবির স্বামীর নাম রিমন, যিনি পেশায় রাজমিস্ত্রী বলে জানা গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ৪নং ইউনিয়নের ইউপি সদস্য সেলিনা পারভীন। এলাকার কয়েকজন দাবি করেছেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
রুবির স্বামী সংবাদমাধ্যমকে জানান, দুপুরে কাজে যাওয়ার আগে স্ত্রী তাকে নিজ হাতে ভাত খাইয়ে দেন। পরে বাড়ি ফিরে এসে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেননি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।”
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited