আল মামুন | ০৫:৪৩ পিএম, ২০২০-১২-০৩
পরকিয়া প্রেমের জের ধরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে খাগড়াছড়িতে স্ত্রী রাবেয়া আক্তার(৩৫)সহ ৫জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করে বিচারীক।
বৃহষ্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় ঘোষনা করেন। আসামী আবুল আসাদ ওরফে মিঠু পলাতক রয়েছে। বাকীরা রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত অপর আসামীরা হলেন রামগড় চৌধুরী পাড়ার মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৪), একই এলাকার মৃত আব্দুল মালেক এর ছেলে মোঃ ফিরোজ(২৮), গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে মোঃ আবুল কালাম(২২) এবং একই এলাকার আবুল হোসেন এর ছেলে মোঃ আবুল আসাদ ওরফে মিঠু(২০)।
জানা গেছে, মূলত পরকিয়ার জেরে রাবেয়া ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারী টাকা দিয়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রবীন্দ্র পাড়ায় স্বামীকে গলাকেটে ও জবাই করে হত্যা করায়। পরে পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে ঘটনার একদিন পর গুইমারা থানায় অজ্ঞাত আসামী দেখিয়ে পুলিশবাদী মামলা হয়।
এরপর পুলিশ তদন্ত শেষে একই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত রাষ্ট্রপক্ষের ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ৪ বছরের মাথায় এই রায় ঘোষনা করেন।
এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট বিধান কানুনগো। তবে রায়ে অসুন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবি মোঃ আরিফ উদ্দিন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited