মেহেদী হাসান | ১০:৩২ পিএম, ২০২৬-০১-১৪
রাঙামাটি সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদার ও যানচালকদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট।
আজ বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এই সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এস. এম. শফিউল আজম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ সাইফুল ইসলাম সাকিল, ইউনিট লেভেল অফিসার (ইউএলও) জনাব মোঃ মঈনুল ইসলাম পলাশ, যুব প্রধান জনাব দেলোয়ার হোসেন তানভীরসহ রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে এই ধরনের মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকটে সংগঠনটি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা ও সহযোগিতার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে—যার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল আজকের এই সহায়তা কর্মসূচি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited