কাউখালী প্রতিনিধি | ১২:০৩ এএম, ২০২৬-০১-১৩
রাঙামাটি পার্বত্য জেলা তথ্য অফিসের উদ্যোগে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের যৌথখামার নিচ পাড়া এলাকায় রোববার (১১ জানুয়ারি) দুপুরে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক।
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব জেলা তথ্য অফিস পালন করছে।
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়ানো যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
গণভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, আর জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিটি ভোটারের দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করা।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব নির্মল মারমা শ্রমণ ও সুইচিংও মারমা উপস্থিত থেকে মারমা ভাষায় স্থানীয় জনগণকে ভোটার হিসেবে নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন।
তারা সবাইকে গণভোট ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
উঠান বৈঠকে এলাকার বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রশ্নোত্তর পর্বে ভোটাররা গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চান এবং জেলা তথ্য অফিসের প্রতিনিধিরা তাদের স্পষ্ট ধারণা দেন।
জেলা তথ্য অফিস জানিয়েছে, ভোটারদের মধ্যে নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালু রাখা হবে, যাতে জনগণ সঠিক তথ্যের ভিত্তিতে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited