আলমগীর মানিক | ০৩:৪৮ পিএম, ২০২০-১২-০৩
রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ১৯ মাইল এলাকায় সেনাটহলের উপর হামলা চালিয়েছে চুক্তি বিরোধী প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুরে আকস্মিক এই হামলার পরপরই আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে টহলরত সেনা সদস্যরা। এসময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেলে তার সঙ্গী অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির হোসেন সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একটি ২২ রাইফেল, একটি রিভলভার, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড তাজাগুলি, একটি গুলির খোসাসহ চাঁদাবাজির ১৮ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইলফোন উদ্ধার করেছে।
নিহত সন্ত্রাসী সাজেক চাকমা (৩৫) নানিয়ারচর সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কান্দারা চাকমার সন্তান। সে ইউপিডিএফ এর সশস্ত্র শাখার মূল চাঁদা কালেক্টর বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ওসি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited