মেহেদী হাসান | ১১:০৯ পিএম, ২০২৬-০১-১১
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের অধীনে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য দুই বছর মেয়াদি ১৫ সদস্যের পূর্ণাঙ্গ যুব কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটির যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসেন তানভীর।
ঘোষিত কমিটিতে উপ যুব প্রধান-১ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মেহেরাজ উদ্দিন শান্ত এবং উপ যুব প্রধান-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফাহিম উদ্দিন।
সংগঠন, প্রশাসন ও নিয়োগ বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ নুরুল আমিন জুবায়েদকে।
এছাড়া সংগঠন, প্রশাসন ও নিয়োগ বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নীলা চাকমা।
প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মোঃ শাকিল এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আগ্রহী চাকমা।
আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম এবং উপপ্রধান হিসেবে রয়েছেন সকিনা আক্তার সাবনূর।
দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান হয়েছেন মোঃ সাজিদ হোসেন এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল দেওয়ান।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল্লাহ এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়া চাকমা।
তহবিল সংগ্রহ বিভাগের প্রধান হয়েছেন দীপ্ত দে দীপ এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অসিমা চাকমা।
নবগঠিত এই যুব কমিটির মেয়াদ আগামী ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
দায়িত্বপ্রাপ্ত সবাই রাঙামাটি জেলার মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited