অহিদুল ইসলাম অভি | ০৯:১০ পিএম, ২০২৬-০১-০৭
পরম পূজ্য শ্রাবকবুদ্ধ, শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৭তম শুভ জন্মদিন উপলক্ষে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানান পৌর ছাত্রদলের সদস্য সচিব জাবেদ ইকবাল।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বনভান্তের শান্তি, সম্প্রীতি ও মানবতার আদর্শকে স্মরণ করে বলেন—তিনি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই নন, সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য ছিলেন এক আলোকবর্তিকা।
তাঁর জীবন ও কর্ম থেকে নতুন প্রজন্মকে মানবিক ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
শ্যামল ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল
জহিরুল ইসলাম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল
রিগেন দাস, যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা ছাত্রদল
প্রাইভেট বড়ুয়া, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদল
আলী, সদস্য, পৌর ছাত্রদল
বিটু বড়ুয়া, সহ-সভাপতি, বোধিপুরাম জেলা
রাসেল বড়ুয়া, প্রচার সম্পাদক, বুদ্ধফোরাম জেলা
রিগেন বড়ুয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক, বুদ্ধফোরাম জেলা
মোঃ নাহিদ, সদস্য, পৌর ছাত্রদল
তৌসি ত্রিপুরা, ওয়ার্ড ছাত্রদল
শ্রদ্ধা নিবেদন শেষে বনভান্তের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সহনশীলতার বার্তা আরও ছড়িয়ে পড়বে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited