নিজস্ব প্রতিবেদক | ০৯:১১ পিএম, ২০২৬-০১-০৬
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩০০ জন নেতা-কর্মী।
সংগঠনটির শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহমেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ তিন শতাধিক নেতা-কর্মী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফারহান ফুয়াদ তুহিন বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটি দলীয় সরকার গঠিত হবে।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই সবচেয়ে শক্তিশালী ও বড় দল হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিএনপিতে যোগ দিয়েছি।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণ সমাজকে সক্রিয়ভাবে যুক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited