নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৮ পিএম, ২০২৬-০১-০৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে এ এ এম সালেহ, যিনি সাংবাদিক মহলে সালেহ শিবলী নামে পরিচিত, নিয়োগ পেয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বি এম আব্দুস সাত্তার বাংলাদেশ সরকারের সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক।
সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা সালেহ শিবলী দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক মানবজমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবি, রেডিও টুডে ও চ্যানেল আইসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করেন।
নারীর ক্ষমতায়ন বিষয়ে গবেষণা ও লেখালেখির ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
এ বিষয়ে জাপানের কিতাকিউশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিন এশিয়ান ব্রিজ-এ তার একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
প্রবাসজীবনে তিনি যুক্তরাজ্যের বাংলাভাষী টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। গণমাধ্যম ও প্রশাসন বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে সালেহ শিবলী অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টার’-এ নন-রেসিডেন্ট ফেলো হিসেবে যুক্ত রয়েছেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited