নিজস্ব প্রতিবেদক | ০৯:২৯ পিএম, ২০২৬-০১-০২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা হলো শহীদদের রক্তের আকাঙ্ক্ষা—নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণের পর তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব, সেই আগ্রহ বজায় রাখতে হবে।
নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এটি করতে হবে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল ও জনগণ সবাই মিলে।”
তিনি আরও বলেন, “এবার ভোটে জনগণ মুখ্য ভূমিকা পালন করবে। যেহেতু এবার মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোট হবে, তাই আইনশৃঙ্খলা বাহিনীও সহায়ক ভূমিকা রাখতে হবে।”
এর আগে, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
কক্সবাজার-১ আসনে মোট পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীর মধ্যে অন্য দুইজন হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখ এবং গণঅধিকার পরিষদের মোহাম্মদ আবদুল কাদের।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited