নিজস্ব প্রতিবেদক | ১০:৪৪ পিএম, ২০২৬-০১-০১
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে ধানের শীষের বিকল্প প্রার্থীরাই দলটির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো আইনি সুযোগ নেই।
নির্বাচন আইন অনুযায়ী, বাছাই ও প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে জটিলতা তৈরি হতে পারত, তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিতের প্রশ্ন আসে না।
সালাহউদ্দিন আহমদ জানান, বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় সংশ্লিষ্ট তিনটি আসনে আগে থেকেই মনোনীত বিকল্প প্রার্থীদের মনোনয়ন কার্যকর থাকবে।
ফলে তারাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেবেন।
তিনি আরও জানান, খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩—এই তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।
তবে শারীরিক অসুস্থতার কারণে আগেই দলীয়ভাবে এসব আসনে বিকল্প প্রার্থী চূড়ান্ত করা হয়।
বিকল্প প্রার্থীদের মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির মনোনয়ন পেয়েছেন।
এই তিনজনই এখন নিজ নিজ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন বলে জানান দলটির এই শীর্ষ নেতা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited