অহিদুল ইসলাম অভি | ০৮:২৪ পিএম, ২০২৫-১২-৩১
বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান করানো হয়।
কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন— রুবেল ত্রিপুরা, অরূপ চন্দ্র মজুমদার, তৌহিদুল ইসলাম, নোবেল হোসেন রাজু ও শাহনাজ আক্তার।
এছাড়া কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত হন হৃদয় আহমেদ।
র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়। র্যাংক ব্যাজ পরিধান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), রাঙ্গামাটি পার্বত্য জেলা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited