অহিদুল ইসলাম অভি | ০৭:৫১ পিএম, ২০২৫-১২-৩১
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজায় রাঙামাটি জেলা বিএনপির হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।
প্রিয় নেত্রীর এই জানাজাকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশে ছেয়ে যায় রাঙামাটি পৌরসভার মাঠ।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল আড়াইটায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি প্রোজেক্টরের মাধ্যমে সম্প্রচারিত জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ এই জানাজায় অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি হাজি জহির আহম্মদ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আহমদ ফজলুর রশিদ, সহসম্পাদক আবুল হোসেন বালি, সহ দপ্তর সম্পাদক মো. নাসির খান, যুগ্ম সম্পাদক মো. সেলিম রশিদ, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল কবির বাছা, পেশাজীবী দলের সভাপতি শামিম জাহাঙ্গীর, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইব্রাহিমসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানাজার নামাজ শেষে নেতাকর্মীরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সনই নন, তিনি ছিলেন দল-মত নির্বিশেষে দেশের জনগণের একজন অভিভাবক।
তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের সংগ্রামকে ধারণ করে আজীবন রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited