আলমগীর মানিক | ১১:২৭ পিএম, ২০২৫-১২-৩০
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬:০০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) পরিবার এবং উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১-১৯৯৬, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি (কয়েক সপ্তাহ) এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী।
স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন।
তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্যাসিবাদী শাসনামলে তিনি সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক হিসেবে উদ্ভাসিত হন।
তাঁর দীর্ঘ সংগ্রাম ও আপোষহীন ভূমিকা জাতিকে অনুপ্রাণিত করেছে।
রাবিপ্রবি পরিবার ও উপাচার্য তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited