নাজিম আল হাসান | ০৯:১৮ পিএম, ২০২৫-১২-৩০
রাঙামাটি, ৩০ ডিসেম্বর: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটি।
মঙ্গলবার এক শোকবার্তায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এবং সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় জুঁই চাকমা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ, রাজনৈতিক ইতিহাস এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং রাজনৈতিক শুভানুধ্যায়ীদের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, এই শোকাবহ সময়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মরহুমার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে এবং জাতির এই অপূরণীয় ক্ষতিতে দলটি গভীরভাবে মর্মাহত।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited