নিজস্ব প্রতিবেদক | ০৩:০২ পিএম, ২০২৫-১২-৩০
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় তিনি এ অনুভূতি প্রকাশ করেন।
শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।
এই কঠিন সময়ে তাঁর পরিবার-পরিজন এবং বাংলাদেশের জনগণের প্রতি ভারতের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তিনি। একই সঙ্গে তিনি প্রার্থনা করেন, সর্বশক্তিমান যেন শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।
ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
পাশাপাশি ভারত–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন মোদি।
শোকবার্তায় ব্যক্তিগত স্মৃতিচারণ করে নরেন্দ্র মোদি লেখেন, ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা তিনি আজও স্মরণ করেন।
তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও কর্মধারা ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে দিকনির্দেশনা দেবে। শোকবার্তার শেষাংশে তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited