নিজস্ব প্রতিবেদক | ০৭:১৯ পিএম, ২০২৫-১২-২৯
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার দলে যোগদানের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপির অংশ। আমরা তাকে স্বাগত জানাই।
এনসিপি এখন পুরোপুরি নির্বাচনি যাত্রায় প্রবেশ করেছে।” নাহিদ ইসলাম আরও জানান, আসিফ মাহমুদ নিজে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না।
বরং দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক ও কৌশলগতভাবে কাজ করবেন। এ লক্ষ্যে তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিজ বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশ ধীরে ধীরে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নির্বাচনকে সামনে রেখে আবারও সেই ঐক্যের প্রয়োজন দেখা দিয়েছে বলেই তিনি এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “আমি নিজে সংসদে যাওয়ার চেয়ে যদি জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের অনেককে সংসদে পাঠাতে ভূমিকা রাখতে পারি, সেটিই আমার কাছে সবচেয়ে বড় সাফল্য।
নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে সেটাই হবে আমার রাজনৈতিক অর্জন।” তিনি আশা প্রকাশ করেন, হানাহানি ও সংঘাতমুক্ত পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক এই উত্তরণ সফলভাবে সম্পন্ন করতে পারবে।
গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নির্বাচিত হলে বাংলাদেশ আগামী একশ বছর এগিয়ে যাবে। সে লক্ষ্য সামনে রেখে এনসিপির মনোনীত প্রার্থীদের বিজয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।
উল্লেখ্য, এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যুক্ত হওয়ার গুঞ্জন শোনা গেলেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়—স্বতন্ত্র হিসেবেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সোমবার তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited