ওমর ফারুক সুমন | ০৩:৪৩ পিএম, ২০২৫-১২-২৯
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বেসামরিক প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় মারিশ্যা জোনের সার্বিক ব্যবস্থাপনায় সভাটি আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি ২০৩ ব্রিগেড।
পাশাপাশি উপস্থিত ছিলেন মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, খাগড়াছড়ি রিজিয়নের জি-২ শাখার প্রতিনিধি, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্বে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা এই ধরনের উদ্যোগ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited