আলমগীর মানিক | ০২:২৫ পিএম, ২০২৫-১২-২৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসন (২৯৯) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সোমবার ( ২৯ ডিসেম্বর ) সকাল ১১টার দিকে তিনি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশফীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, “আমরা আশা করছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ।
দীর্ঘদিন পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদি নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে আমরা বিপুল ভোটে জয় লাভ করব।”
এ সময় মনোনয়নপত্র জমা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির সদস্য মৈত্রী চাকমাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited