অহিদুল ইসলাম অভি | ০২:১৬ পিএম, ২০২৫-১২-২৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ সংসদীয় আসনে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমিরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি–২৯৯ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, এনডিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি কমল বিকাশ দেওয়ান, এলডিপির সহ-সভাপতি ফরিদউদ্দিন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ শোয়াইব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহেদুল আলম শাকিল, এনসিপির যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চাকমা এবং সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাঙামাটি সংসদীয় আসনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তারা ঐক্যের ভিত্তিতে এই আসনটি ১০ দলীয় জোটের পক্ষে নিয়ে এসে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার অঙ্গীকার করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited