অহিদুল ইসলাম অভি | ০৯:০৪ পিএম, ২০২৫-১২-২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি জেলার ২৯৯ নং সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাপ্পী চাকমা।
শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নানিয়ারচর উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল মোর্শেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
মনোনয়ন সংগ্রহকালে বাপ্পী চাকমার সঙ্গে স্থানীয় শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ জনগণের একটি উল্লেখযোগ্য অংশ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বাপ্পী চাকমা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে নিজের দৃঢ় প্রত্যয়ের কথা জানান।
তিনি বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান।
মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে রাঙামাটির রাজনীতিতে নির্বাচনী তৎপরতা আরও গতিশীল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited