অহিদুল ইসলাম অভি | ০৬:৪৮ পিএম, ২০২৫-১২-২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন এম এ বাশার।
রোববার ২৮ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্ধারিত স্থান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের সময় এম এ বাশার বলেন, রাঙামাটির পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন বৈষম্য ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, রাঙামাটি-২৯৯ আসনে দলীয় কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে এবং আগামী দিনে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও বিস্তৃত করা হবে।
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited