আল মামুন | ০৪:৩৮ পিএম, ২০২০-১২-০২
খাগড়াছড়ির দীঘিনালায় ‘পার্বত্যচুক্তি’র ২৩ বছর পূতি উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন জরুরী। সরকারের আন্তরিকতায় পাহাড়ে যেমন পার্বত্য চুক্তি হয়েছে তেমনি বাস্তবায়নও সরকারকেই করতে হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।
দীঘিনালা উপজেলার সদরের কল্পরঞ্জন মাঠে ‘ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)’-এর উদ্যোগে বুধবার দুপুরে আয়োজিত জনসভায় এ সব কথা বলে বক্তারা।
তাই সরকার ও বাঙালি জনগণের প্রতি পাহাড়িদের অবিশ্বাস-অসন্তোষ দানা বাঁধছে। দেশের প্রাকৃতিক সম্ভাবনা এবং জাতিগত বৈচিত্র্যময় জনপদের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিদ্যমান রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধা করা উচিত।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সদস্য অমর চাকমা’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেএসএস এমএন লারমার শরণার্থী বিষয়ক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা।
এতে বিশেষ অতিথি ছিলেন,জেএসএস এমএন লারমার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা,ফটিকছড়ি উত্তর জেলা মুক্তিযোদ্ধা কামা-ার জনাধর্ন দে, মানবাধিকারকর্মী আব্দুর রহিম, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মবীর চাকমা, কবাখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা,গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সমন্বয়ক জনপ্রিয় চাকমা,শরণার্থী নেতা ও লেখক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমব্রত কার্বারী,গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা মিটন চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা এ সময় উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited