অহিদুল ইসলাম অভি | ০৬:৪৮ পিএম, ২০২৫-১২-২৬
আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাদী পাঠশালার উদ্যোগে রাঙামাটির বনরুপা এলাকায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বনরুপা জামে মসজিদ থেকে শুরু হয়ে কাঁঠালতলী জামে মসজিদ পর্যন্ত অগ্রসর হয়। পরে কাঁঠালতলী জামে মসজিদের সামনে থেকে পেট্রোল পাম্প এলাকা পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিলে হাদী পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, মোঃ ইমাম হোসাইন ইমু, ওয়াহিদুজ্জামান রোমান, মোঃ কামাল উদ্দিন, রায়হান চৌধুরী শুভ, মোঃ আশরাফুল, মোঃ সওকতসহ আরও অনেকে। এ ছাড়া মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটবে। তাই ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।
প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited