আইয়ুব চৌধুরী | ০৬:৫৫ পিএম, ২০২৫-১২-২৫
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল ও আলোচনা সভা।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী ছাউনি থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যাত্রী ছাউনি চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
মিছিলে দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে বাঙ্গালহালিয়া বাজার এলাকা।
আলোচনা সভায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডালিম বড়ুয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক থুইচিংমং চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাচিং মারমা এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক থুইথিই মারমা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম সাফায়েতসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তাঁর প্রজ্ঞা ও নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, তারেক রহমানের আগমনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আগামীর গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited