নিজস্ব প্রতিবেদক | ১১:৪৮ এএম, ২০২৫-১২-২৫
খাগড়াছড়ির রামগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) ও রামগড় জোনের উদ্যোগে একটি মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রামগড় জোন সদরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি।
সভায় রামগড় ও দাতমারা থানার অফিসার ইনচার্জ, রামগড় উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনার মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকার বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত বিজিবিকে অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের সম্ভাবনার বিষয়টি উল্লেখ করেন এবং এসব অপতৎপরতা প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, রামগড় ব্যাটালিয়ন ও রামগড় জোনের আওতাধীন এলাকায় বসবাসরত জনগণের দায়িত্বশীল আচরণই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রধান ভিত্তি।
গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রসঙ্গত, সীমান্তবর্তী রামগড় অঞ্চলে নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নিতে বিজিবির নিয়মিত এ ধরনের মাসিক সভা স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited