নাজিম আল হাসান | ০৬:০০ পিএম, ২০২৫-১২-২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ সংসদীয় আসনে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার নাজমা আশরাফির কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান এবং রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, যারা মনোনয়ন গ্রহণ প্রক্রিয়ায় রিটার্নিং অফিসারকে সহযোগিতা করেন।
মনোনয়ন দাখিল শেষে জুঁই চাকমা সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাঙামাটির পাহাড়ি ও বাঙালি—সব জনগোষ্ঠীর অধিকার, শান্তি, গণতন্ত্র এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জনগণের মৌলিক অধিকার রক্ষা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করাই তাঁর রাজনীতির মূল অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।
পাশাপাশি তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন, পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অমর চাকমা, জেলা কমিটির সদস্য অরুনজিতা চাকমা, নার্গিস আক্তার, সুজাতা চাকমা, মনিকা তালুকদার ও রাখি ত্রিপুরা।
এছাড়াও যুব সংহতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা, জেলা সদস্য চিরজ্যোতি চাকমা, সাইমুন ইসলাম, নিখিল চাকমা ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শ্যামল চৌধুরী, অপু বড়ুয়া, সমর বড়ুয়া ও কাজল বড়ুয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে জুঁই চাকমার প্রতি সমর্থন জানান।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে উপস্থিত থেকে প্রার্থীর প্রতি সংহতি প্রকাশ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুরো প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করে।
উল্লেখ্য, রাঙামাটি–২৯৯ আসন পার্বত্য চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন।
এই আসনে জুঁই চাকমার নির্বাচনী অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited