অহিদুল ইসলাম অভি | ০১:১৯ পিএম, ২০২৫-১২-২২
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার এক যুবকের মরদেহ বাড়িতে আনতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছে পরিবার ও এলাকাবাসী।
বাড়িতে ঢোকার মতো রাস্তা না থাকায় গভীর রাত থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা সড়কের ওপর পড়ে ছিল মরদেহ, যা এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে।
নিহত যুবকের নাম মোঃ আবুল বশর (১৮)। তিনি বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক মেম্বার পাড়ার বাসিন্দা এবং মোঃ রমজান আলীর ছেলে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে চট্টগ্রামের ‘রাস্তার মাথা’ নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার ভোর রাতে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ বাড়িতে পৌঁছালেও বাড়িতে প্রবেশের জন্য প্রয়োজনীয় রাস্তা না থাকায় মরদেহ ভেতরে নেওয়া সম্ভব হয়নি।
ফলে বাধ্য হয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা মরদেহ রাস্তায় পড়ে রাখতে হয়।
পরে সকাল হলে স্থানীয়দের সহযোগিতায় অন্যের জমির ওপর দিয়ে কাঁদামাটির একটি অস্থায়ী পথ ব্যবহার করে মরদেহ গোসল ও দাফনের স্থানে নেওয়া হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
অসুস্থ রোগী বহন, জরুরি সেবা গ্রহণ এমনকি মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করতেও ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবুল বশরের মৃত্যুর ঘটনা সেই করুণ বাস্তবতাকেই আবারও সামনে এনে দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বারবার আবেদন জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রতিবারই আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ছোট রাস্তাটি নির্মাণ করা হয়নি।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মানবিক বিপর্যয়ের মুখে পড়তে না হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আবুল বশরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited