ওমর ফারুক সুমন | ০৫:৪৮ পিএম, ২০২৫-১২-২১
আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত খ্রিস্টান ধর্মালম্বী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউথাংনাং পাড়া বিওপি এলাকায় যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বেথলিং পাড়ায় বসবাসরত ছয়টি খ্রিস্টান পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে বিজিবির পক্ষ থেকে মানবিক সহায়তার এই উদ্যোগ নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বড়দিন উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মদিনের উৎসবকে আরও আনন্দময় ও অর্থবহ করে তুলতেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার এই অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত বিভিন্ন ধর্ম ও জনগোষ্ঠীর মানুষ যেন তাদের ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদ্যাপন করতে পারে, সে লক্ষ্যেই বিজিবি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
বিজিবির এই সহায়তা কার্যক্রমে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited